
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনকালে বিসিসি প্রশাসক মন্তব্য করেন, “খাল পরিষ্কারের মাধ্যমে নগরীর মশা, মাছি ও বিভিন্ন রোগের উপদ্রব উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে। ধারাবাহিকভাবে নগরীর প্রতিটি খাল পরিষ্কার করার পরিকল্পনা রয়েছে। এর ফলে আসন্ন বর্ষা মৌসুমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যাও অনেকাংশে সমাধান হবে।”
কর্মসূচির অংশ হিসেবে এদিন খালের দুই পাশে নিম গাছের চারা রোপণ করা হয়েছে। পরিবেশ রক্ষায় এবং প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগরীর চার লেন সড়কের মাঝখানে এবং বিভিন্ন খালের দুই পাড়ে মোট ৫০ হাজার গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।