প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ০৩:৪৭ পিএম
          --- ৫ ঘন্টা আগে
Ad

ইবি ক্যাম্পাসে ক্যান্সার সচেতনতায় ফল বিতরণ ও ফান্ডরেইজিং কর্মসূচি শুরু

অ- অ+
ইবি ক্যাম্পাসে ক্যান্সার সচেতনতায় ফল বিতরণ ও ফান্ডরেইজিং কর্মসূচি শুরু
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের উদ্যোগে ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং মানবিক সহায়তার লক্ষ্যে শুরু হয়েছে তিনদিনব্যাপী এক ভিন্নধর্মী কর্মসূচি।
Ad

ক্যাম্পাস প্রতিনিধি। ইবি। কথা ২৪

সোমবার বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে এ কার্যক্রম শুরু করে ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (CCRTB) এর ইবি শাখা। কর্মসূচিতে স্বাস্থ্যসচেতনতা এবং সামাজিক সহায়তাকে একত্রে গুরুত্ব দেওয়া হয়েছে।

আয়োজনের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন পুষ্টিগুণসমৃদ্ধ দেশীয় ফল সরবরাহ করা হচ্ছে, যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক হিসেবে বিবেচিত। একইসঙ্গে অংশগ্রহণকারীদের জন্য স্বেচ্ছা অনুদানের সুযোগ রাখা হয়েছে। সংগৃহীত অর্থ ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যয়ে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।


সংগঠনটির সভাপতি মো. মেহেদী হাসান জানান, আধুনিক জীবনযাত্রায় অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে। এ বাস্তবতায় শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণে অভ্যস্ত হোক এবং একইসঙ্গে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি হোক।”
তিনি আরও জানান, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে নিয়মিত ফল বিতরণের পরিকল্পনা রয়েছে, যাতে শিক্ষার্থীরা সহজেই স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করতে পারে।

এ কর্মসূচিতে সংগঠনের সহ-সভাপতি জাকারিয়া আলম বাপ্পি, সালেহা আক্তার টুম্পা, মো. মিনহাজুল আবেদীন, বর্ষণ কর্মকার প্রান্তসহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন। তাদের মতে, সচেতনতা বৃদ্ধি এবং সহায়তার এমন সমন্বিত প্রচেষ্টা ক্যাম্পাসে ইতিবাচক প্রভাব ফেলবে।
আয়োজকদের আশা, এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকলে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা যেমন বাড়বে, তেমনি সমাজে মানবিক মূল্যবোধও আরও শক্তিশালী হবে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে বিয়ের প্রতিশ্রুতিতে নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বরিশালে মাছ বিক্রেতার টাকা চুরির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

ইবি ক্যাম্পাসে ক্যান্সার সচেতনতায় ফল বিতরণ ও ফান্ডরেইজিং কর্মসূচি শুরু

বরিশাল বিএম কলেজের ছাত্রী হত্যার বিচার দাবিতে প্রতিবাদ ও তীব্র বিক্ষোভ

বরিশালে কৃত্রিম জ্বালানি তেলের সংকট: সরবরাহ ব্যবস্থার ভাঙনের জেরে উদ্ভূত সমস্যা!

পটুয়াখালীতে বিদ্যুৎ বিপর্যয়: মোবাইলের আলোয় চিকিৎসা চলছে

ফিউচার বায়োটেক সামিট ২০২৬: বৈশ্বিক বায়োটেক হাব হওয়ার নতুন অঙ্গীকার

পটুয়াখালীতে প্রবাসীর স্ত্রীর কোলে নবজাতক, মামলার অভিযুক্ত শ্বশুর গ্রেফতার

সংসদের প্রতি মিনিটে ব্যয় লাখ টাকা, অথচ মিলছে কি জনসেবা? ‘

দিনাজপুরের হিলি সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ২

১০

ব্রেকিং: দিনাজপুরে বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ১৫

১১

নতুন যুগের সূচনা: চট্টগ্রামে দেশে প্রথম স্যাটেলাইট ওশান অবজারভেশন সেন্টারের উদ্বোধন

১২

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৩

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার : মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী

১৪

নওগাঁয় অনিয়ন্ত্রিত আম চাষ: ধানের বাস্তুতন্ত্র ভেঙে বিপাকে গ্রামীণ নাগরিক

১৫

ইতালিতে রেফারি নিয়োগে জালিয়াতির অভিযোগ, পদত্যাগ করলেন রেফারি প্রধান রোচ্চি

১৬

আয়কর রিটার্ন না দিলে যেসব আইনি ও আর্থিক জটিলতায় পড়তে পারেন

১৭

নেতানিয়াহুকে হটাতে ফের একজোট বেনেট ও লাপিদ

১৮

লালপুরে এক গ্রামে মসজিদ, মাজারসহ ৪ স্থানে চুরির ঘটনা!

১৯

সংসদে দাঁড়িয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন জামায়াত এমপি

২০
Ad
Ad
Katha Expert