
কথা২৪ । বরিশাল প্রতিনিধি
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে বাজারে মাছ বিক্রেতা অনিল মণ্ডলের পকেট থেকে চুরি করার চেষ্টা করে এক ব্যক্তি। বিষয়টি ভুক্তভোগী বুঝতে পেরে চিৎকার শুরু করলে আশেপাশের ব্যবসায়ী এবং সাধারণ মানুষ তাকে ধরতে সক্ষম হন। পরে স্থানীয়রা তাকে মারধর করে আটক করে রাখেন।
পরবর্তীতে, অভিযোগের অভাবে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাদের সিদ্ধান্তে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানা গেছে।
এ বিষয়ে, বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানিয়েছেন, ঘটনাটি এখনও থানায় জানানো হয়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।