প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ১০:০৩ এএম
          --- ৩ ঘন্টা আগে
Ad

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক

অ- অ+
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক
বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বৈঠক করেছেন। ছবি : পিআইডি
Ad

বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বৈঠক করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

বাণিজ্যমন্ত্রী মুক্তাদির ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ একটি বিনিয়োগবান্ধব দেশ। দক্ষ জনশক্তি, একটি বৃহৎ বাজার, এবং কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। তিনি উল্লেখ করেন, প্রতি বছর বিপুল সংখ্যক তরুণ কর্মশক্তি শ্রমবাজারে প্রবেশ করছে, যা শিল্প ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

মন্ত্রী আরও বলেন, অবকাঠামো উন্নয়ন, লজিস্টিকস দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসা সহজীকরণের জন্য সরকার কাজ করছে। এটি বিনিয়োগকারীদের জন্য একটি ইতিবাচক বার্তা প্রদান করবে। খন্দকার মুক্তাদির ডেনমার্কের বিনিয়োগকারীদের বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো ও শিল্প খাতে বিনিয়োগের আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার আশা প্রকাশ করেন।

বৈঠকে, ডেনমার্কের রাষ্ট্রদূত বাংলাদেশের নতুন সরকারের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ-ডেনমার্ক সম্পর্কের উন্নয়ন সহযোগিতা থেকে ব্যবসায়িক অংশীদারিত্বে উত্তরণের একটি সফল উদাহরণ। তিনি উল্লেখ করেন, দুই দেশের বাণিজ্য সম্পর্ক ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে এবং ডেনমার্ক বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি উল্লেখ করেন, ডেনমার্কের বিভিন্ন কোম্পানি, বিশেষ করে মায়েরস্ক, বাংলাদেশে সফলভাবে ব্যবসা পরিচালনা করছে এবং নবায়নযোগ্য জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করছে। তিনি আরও জানান, ডেনমার্ক বাংলাদেশে অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কার কার্যক্রমকে সমর্থন করে এবং এসব উদ্যোগ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। তিনি বাংলাদেশে প্রাণি সম্পদ খাতে সহযোগিতা বৃদ্ধি এবং ডেইরি ভ্যালু চেইন কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাব-রেজিস্ট্রারের ক্ষমতার দাপট নাকি শতকোটি টাকার গরম:-সাবেক ছাত্রলীগ নেতা

সংসদে দুটি বিল পাস, তার পর শুরু হলো তীব্র বিতর্ক

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক

আজ রাত ১২টার পর থেকে পদ্মা-মেঘনায় পুনরায় ইলিশ ধরা শুরু

লিবিয়ার উপকূলে ১৭ জনের লাশ ও ৭ জনকে জীবিত উদ্ধার

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তীতে হত্যা ও গুমসহ ১,৮৫৫ মামলা দায়ের: আসাদুজ্জামান

আধুনিক প্রযুক্তিতে ফটো সাংবাদিকদের দক্ষতা বাড়ানোর তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

বোরহানউদ্দিনে বৃদ্ধের ওপর নৃশংস হামলা: নেপথ্যে ওয়ারেন্টভুক্ত স্কুল শিক্ষক!

নেশার টাকার জন্য যুবক বিক্রি করলেন বসতঘরের বেড়া!

১০

ঢাকায় মহাসমাবেশ: ১১ দলীয় জোটের নতুন কর্মসূচিতে গণভোটের দাবি বাস্তবায়নের আহ্বান

১১

বুদ্ধিমত্তা বৃদ্ধির সহজ উপায়: মেধা বিকাশের কার্যকর কৌশল জানুন

১২

আইপিএল এখন 'বড় ব্যবসা', সমান লড়াইয়ের আশা করা বোকামি: মুরালিধরন

১৩

ঢাকায় পুরনো বাসে নতুন ভাড়ার প্রতারণা: যাত্রীদের অসহনীয় ভোগান্তি

১৪

ইরান সংকটের প্রেক্ষাপটে ট্রাম্পের জার্মানি থেকে মার্কিন সেনা কমানোর সতর্কতা

১৫

‘আওয়ামী শৈলী’ দেশের উন্নয়নে নতুন সম্ভাবনার সূচনা: সংসদে রফিকুল ইসলাম খান

১৬

নড়াইলে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

আওয়ামী আমলে গুম-খুন ও নির্যাতনের ঘটনায় ১৮৫৫ মামলা: সংসদে আইনমন্ত্রী

১৮

চাবাহার বন্দর কি ভারতের হাতছাড়া হচ্ছে?

১৯

শ্রীপুরে গরুর মাংস নামে ঘোড়ার মাংস বিক্রি: আটক ১,

২০
Ad
Ad
Katha Expert