প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ০৯:০০ এএম
          --- ৩ মাস আগে
Ad

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইন্দুরকানীজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট

অ- অ+
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইন্দুরকানীজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইন্দুরকানীজুড়ে শোক, বন্ধ মার্কেট ও দোকানপাট
Ad


Katha24.com

ইন্দুরকানী প্রতিনিধি:


বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোক প্রকাশের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (পহেলা জানুয়ারি) সকাল থেকে উপজেলার সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

সকাল থেকেই ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট, পত্তাশী, ঘোষেরহাট বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হাট-বাজারে দোকানপাট বন্ধ থাকতে দেখা যায়। অনেক মার্কেটের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে কালো পতাকা ও জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শোক প্রকাশ করা হয়।

ইন্দুরকানী বাজার ব্যবস্থাপনা কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানিয়ে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, দিনভর সকল প্রকার বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। শাহিদুল ইসলাম  বলেন, ২০০২ সালের ২১ এপ্রিল বেগম খালেদা জিয়া ইন্দুরকানী উপজেলায় উপস্থিত থেকে তৎকালীন জিয়ানগর উপজেলাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণা করেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে উপজেলার নাম পরিবর্তন করে ইন্দুরকানী রাখা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা জানাতে তাঁর মৃত্যুতে ইন্দুরকানীর সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটলে ছাত্রদলের প্রতিবাদ !

শিক্ষক-শিক্ষার্থী নির্যাতন ও হত্যার বিচারের দাবিতে কক্সবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

নড়াইলে প্রশাসনের উদ্যোগে লোহাগড়ার ২৫ জেলে পরিবারের জন্য রাস্তা উন্মুক্ত

বানিয়াচংয়ের বিথঙ্গল আখড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড !

আগুনের হলকা চারদিকে! তীব্র গরমে সুস্থ থাকতে মেনে চলুন এই জরুরি পরামর্শগুলো

ক্রীড়াবিদদের প্রতি সম্মান জানালো জগন্নাথ বিশ্ববিদ্যালয়

রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের সংকট

মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম, সঙ্গে দেড় মাসের সন্তান

তথ্যমন্ত্রী: অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহায়তা কামনা

অবরোধ তুলে নিলে ইসলামাবাদে আলোচনায় বসতে রাজি ইরান

১০

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে হামলার প্রতিবাদে চবি ছাএ শিবিরের: বিক্ষোভ মিছিল

১১

পানির কমতির কারণে ক্রেতাকে দা দিয়ে হামলা করলো বিক্রেতা!

১২

সিংড়ায় বোরো ধান কর্তন উৎসব শুরু, কৃষকদের মুখে হাসি

১৩

জামায়াতের উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ঘোষণা

১৪

গ্রাফিতি বনাম রামদা: চট্টগ্রাম সিটি কলেজের সংঘাতের পেছনের কারণ কি?

১৫

নড়াইল জেলা হাসপাতালে শিশু ও সাধারণ ওয়ার্ডে রোগীদের চরম ভীড়, চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা

১৬

ছাত্রশিবির টেকনাফ উপজেলা শাখার পক্ষ থেকে এসএসসি ও দাখিল পরীক্ষার কেন্দ্রে রুটিন বিতরণ

১৭

নরসিংদীতে প্রাণের শিল্পপার্ক পরিদর্শনে বস্ত্র প্রতিমন্ত্রী:

১৮

এক পরিবার থেকে দুজন সংসদ সদস্য নয়: জামায়াতের নীতিগত অবস্থান

১৯

মানুষের রেকর্ড চুরমার: বেইজিং হাফ ম্যারাথনে চীনা রোবটের বিশ্বজয়!

২০
Ad
Ad
Katha Expert