প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ০১:৪৪ পিএম
          --- ৬ ঘন্টা আগে
Ad

সংসদের প্রতি মিনিটে ব্যয় লাখ টাকা, অথচ মিলছে কি জনসেবা? ‘

অ- অ+
সংসদের প্রতি মিনিটে ব্যয় লাখ টাকা, অথচ মিলছে কি জনসেবা? ‘
জনগণের ট্যাক্সের টাকায় এসির বাতাস আর গালগল্প: নতুন সরকারের কাছে অমীমাংসিত হত্যাকাণ্ডের বিচার ও হিসাব চায় সাধারণ মানুষ। জাতীয় সংসদের এক মিনিটের কার্যক্রমের পেছনে খরচ হয় বিপুল পরিমাণ অর্থ। কিন্তু সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা আর আলোচিত ‘হাদি হত্যা’র মতো ঘটনার বিচার নিয়ে কেন এই নীরবতা? সরকারের উচ্চ মহলের বিলাসিতা বনাম মাঠপর্যায়ের বিচারহীনতা নিয়ে বিশেষ বিশ্লেষণ।
Ad

কথা২৪ । ডেস্ক রিপোর্ট 

জাতীয় সংসদের অধিবেশন যখন চলে, তখন প্রতি মিনিটের পেছনে রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় হয় গড়ে ১ থেকে ২ লাখ টাকা। এই বিপুল অর্থের জোগানদাতা এ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ, যারা রোদ-বৃষ্টিতে ভিজে রক্তপানি করা ঘাম ঝরিয়ে সরকারকে ট্যাক্স দেয়। অথচ অভিযোগ উঠেছে, এসি রুমে বসে জনপ্রতিনিধিরা যখন তর্কে কিংবা গালগল্পে সময় পার করেন, তখন রাজপথের দাবি আর ঝুলে থাকা বিচারগুলো হিমাগারে চলে যায়।

বিশেষ করে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল প্রতিটি অন্যায়ের দ্রুত বিচার হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আলোচিত ‘হাদি হত্যা’র মতো নৃশংস ঘটনার বিচার নিয়ে এখন পর্যন্ত কোনো জোরালো পদক্ষেপ বা দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ছে না। সাধারণ জনগণের প্রশ্ন—নতুন সরকার আসার পরও কেন এই নীরবতা? কার ইশারায় থমকে আছে বিচার প্রক্রিয়া?

দিনাজপুরসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ আজ চরম বিদ্যুৎ বিভ্রাট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর কর্মসংস্থানের অভাবে দিশেহারা। একদিকে কৃষকরা যখন মণে ১২০০ টাকার টমেটো পচে যাওয়ার ভয়ে বৃষ্টির মধ্যে আহাজারি করছেন, অন্যদিকে সংসদের পেছনে ব্যয় হওয়া প্রতি মিনিটের হিসাব মেলাতে পারছে না সাধারণ নাগরিকরা। এসি রুমে বসে নীতি নির্ধারণী গালগল্পের চেয়ে এখন বেশি প্রয়োজন মাঠপর্যায়ের সমস্যা সমাধান এবং অপরাধীদের কাঠগড়ায় দাঁড় করানো।

সরকারের কাছে সাধারণ মানুষের দাবি এখন স্পষ্ট—জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনগণের টাকায় চলা প্রতিটি মুহূর্তের দাম দিতে হবে এবং হাদি হত্যার মতো প্রতিটি হত্যাকাণ্ডের বিচার দ্রুত শুরু করতে হবে। অন্যথায়, সাধারণ মানুষের এই পুঞ্জীভূত ক্ষোভ যেকোনো সময় বড় ধরনের অসন্তোষে রূপ নিতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে বিয়ের প্রতিশ্রুতিতে নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বরিশালে মাছ বিক্রেতার টাকা চুরির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

ইবি ক্যাম্পাসে ক্যান্সার সচেতনতায় ফল বিতরণ ও ফান্ডরেইজিং কর্মসূচি শুরু

বরিশাল বিএম কলেজের ছাত্রী হত্যার বিচার দাবিতে প্রতিবাদ ও তীব্র বিক্ষোভ

বরিশালে কৃত্রিম জ্বালানি তেলের সংকট: সরবরাহ ব্যবস্থার ভাঙনের জেরে উদ্ভূত সমস্যা!

পটুয়াখালীতে বিদ্যুৎ বিপর্যয়: মোবাইলের আলোয় চিকিৎসা চলছে

ফিউচার বায়োটেক সামিট ২০২৬: বৈশ্বিক বায়োটেক হাব হওয়ার নতুন অঙ্গীকার

পটুয়াখালীতে প্রবাসীর স্ত্রীর কোলে নবজাতক, মামলার অভিযুক্ত শ্বশুর গ্রেফতার

সংসদের প্রতি মিনিটে ব্যয় লাখ টাকা, অথচ মিলছে কি জনসেবা? ‘

দিনাজপুরের হিলি সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ২

১০

ব্রেকিং: দিনাজপুরে বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত অন্তত ১৫

১১

নতুন যুগের সূচনা: চট্টগ্রামে দেশে প্রথম স্যাটেলাইট ওশান অবজারভেশন সেন্টারের উদ্বোধন

১২

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৩

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার : মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী

১৪

নওগাঁয় অনিয়ন্ত্রিত আম চাষ: ধানের বাস্তুতন্ত্র ভেঙে বিপাকে গ্রামীণ নাগরিক

১৫

ইতালিতে রেফারি নিয়োগে জালিয়াতির অভিযোগ, পদত্যাগ করলেন রেফারি প্রধান রোচ্চি

১৬

আয়কর রিটার্ন না দিলে যেসব আইনি ও আর্থিক জটিলতায় পড়তে পারেন

১৭

নেতানিয়াহুকে হটাতে ফের একজোট বেনেট ও লাপিদ

১৮

লালপুরে এক গ্রামে মসজিদ, মাজারসহ ৪ স্থানে চুরির ঘটনা!

১৯

সংসদে দাঁড়িয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা চাইলেন জামায়াত এমপি

২০
Ad
Ad
Katha Expert