প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ০৫:০৪ এএম
          --- ২ ঘন্টা আগে
Ad

তেলের লাইনে দাঁড়িয়ে মাসুদের মর্মান্তিক মৃত্যু: এই লাশের দায়ভার কি সরকার নিবে?

অ- অ+
তেলের লাইনে দাঁড়িয়ে মাসুদের মর্মান্তিক মৃত্যু: এই লাশের দায়ভার কি সরকার নিবে?
দিনাজপুরের খানসামায় তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর তীব্র গরমে অসুস্থ হয়ে মাসুদ (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে
Ad

কথা২৪ । দিনাজপুর প্রতিনিধি 

জ্বালানি তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার ক্লান্তি আর তীব্র গরম কেড়ে নিল একটি তাজা প্রাণ। দিনাজপুরের খানসামা উপজেলার চয়ড়াঙ্গী এলাকায় অবস্থিত 'ফারুক ফিলিং স্টেশন'-এ সোমবার তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন মাসুদ (৫০) নামের এক ব্যক্তি।

নিহত মাসুদ নীলফামারী জেলার সোনারায় ইউনিয়নের দড়োয়ানী এলাকার সাথী পাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই তেলের জন্য ফারুক ফিলিং স্টেশনে শত শত মানুষের দীর্ঘ সারি ছিল। মাসুদও নিজের গাড়িতে তেল নেওয়ার জন্য সকাল থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। একদিকে তীব্র গরম, অন্যদিকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ক্লান্তি। একপর্যায়ে তিনি মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জনমনে প্রশ্ন: এ দায় কার?

মাসুদের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু কেবল একটি দুর্ঘটনা নয়, এটি দেশের বর্তমান পরিস্থিতির এক করুণ প্রতিচ্ছবি। গত কয়েকদিন ধরে তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে যে হাহাকার চলছে, তার বলি হতে হলো এই সাধারণ মানুষটিকে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে— এই মৃত্যুর দায়ভার কি সরকার নিবে? দেশের একজন নাগরিক যখন ন্যূনতম জ্বালানির জন্য লাইনে দাঁড়িয়ে গরমে ধুঁকে ধুঁকে মারা যান, তখন রাষ্ট্র তার দায় কীভাবে এড়াবে?

পরিবারটির এখন কী হবে?

মাসুদ ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার এই অকাল মৃত্যুতে পরিবারটি আজ সম্পূর্ণ দিশেহারা। এখন প্রশ্ন উঠেছে, এই অসহায় পরিবারটির ভবিষ্যৎ কী? তাদের ভরণপোষণের দায়িত্ব কে নেবে?

এলাকাবাসী ও সচেতন মহলের প্রশ্ন— সরকার কি এখন অন্যান্য ঘটনার মতো এই পরিবারটিকেও একটি 'ফ্যামিলি কার্ড' কিংবা নামমাত্র কিছু আর্থিক অনুদান দিয়ে দায় সারবে? একটি ফ্যামিলি কার্ড কি পারবে মাসুদের সন্তানদের মাথার ওপর বাবার ছায়া ফিরিয়ে দিতে? নাকি সরকার এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দেশের জ্বালানি সংকট দূর করতে এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা দিতে কঠোর কোনো পদক্ষেপ নেবে?

তেলের লাইনে দাঁড়িয়ে মাসুদের এমন মৃত্যুর ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বাগেরহাটে ব্যাপক প্রচার

হরমুজ প্রণালীর কর্তৃত্ব সশস্ত্র বাহিনীকে দেওয়ার প্রস্তাব ইরানের

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ‘সবকিছু’ করবে মস্কো : ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে পুতিন

জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের

জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনে সরকার দায়বদ্ধ: স্পিকার

তেলের লাইনে দাঁড়িয়ে মাসুদের মর্মান্তিক মৃত্যু: এই লাশের দায়ভার কি সরকার নিবে?

বাকেরগঞ্জে গাঁজা সহ আটক রাজা ও বাদশা দুই ভাই থানা হাজতে।

দিনে বন্ধ, রাতে যাদুকাটায় বালু লুট: ড্রেজারপ্রতি ৩০ হাজার টাকা চাঁদার অভিযোগ

'জেল খাটার অভিজ্ঞতা' নিতেই বন্ধুকে খুন: ফতুল্লায় শিশু হত্যার চাঞ্চল্যকর রহস্য উন্মোচন

১০

বরিশালে বিয়ের প্রতিশ্রুতিতে নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

১১

বরিশালে মাছ বিক্রেতার টাকা চুরির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

১২

ইবি ক্যাম্পাসে ক্যান্সার সচেতনতায় ফল বিতরণ ও ফান্ডরেইজিং কর্মসূচি শুরু

১৩

বরিশাল বিএম কলেজের ছাত্রী হত্যার বিচার দাবিতে প্রতিবাদ ও তীব্র বিক্ষোভ

১৪

বরিশালে কৃত্রিম জ্বালানি তেলের সংকট: সরবরাহ ব্যবস্থার ভাঙনের জেরে উদ্ভূত সমস্যা!

১৫

পটুয়াখালীতে বিদ্যুৎ বিপর্যয়: মোবাইলের আলোয় চিকিৎসা চলছে

১৬

ফিউচার বায়োটেক সামিট ২০২৬: বৈশ্বিক বায়োটেক হাব হওয়ার নতুন অঙ্গীকার

১৭

পটুয়াখালীতে প্রবাসীর স্ত্রীর কোলে নবজাতক, মামলার অভিযুক্ত শ্বশুর গ্রেফতার

১৮

সংসদের প্রতি মিনিটে ব্যয় লাখ টাকা, অথচ মিলছে কি জনসেবা? ‘

১৯

দিনাজপুরের হিলি সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ২

২০
Ad
Ad
Katha Expert