প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ ০৪:৪২ পিএম
          --- ৪ ঘন্টা আগে
Ad

ঢাবি সেন্টার ফর চায়না স্টাডিজে প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

অ- অ+
ঢাবি সেন্টার ফর চায়না স্টাডিজে প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর চায়না স্টাডিজের প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের অর্জিত জ্ঞানের স্বীকৃতি স্বরূপ সনদপত্র গ্রহণ করেন।
Ad

ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর চায়না স্টাডিজের উদ্যোগে ‘বাংলা ভাষা ও সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্ক’ বিষয়ে ৩ মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে।

এই বিশেষ প্রশিক্ষণ কোর্সে চীনের ২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সনদপত্র পাওয়া শিক্ষার্থীরা হলেন হুয়াং মিংগাইন ও জিয়ং জিতিং।

শুক্রবার সেন্টারের কার্যালয়ে আয়োজিত সনদপত্র বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চীনা শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

সনদপত্র বিতরণী অনুষ্ঠানে সেন্টার ফর চায়না স্টাডিজের এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর ড. লি হোম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ঢাকাস্থ চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িন এবং কোর্সের প্রশিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এম এ কাউসার ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক মো. ওবায়দুল হক বক্তব্য রাখেন। এছাড়া ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা স্বাগত বক্তব্য প্রদান করেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলা ভাষা, সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে সফলভাবে কোর্স সম্পন্ন করার জন্য চীনা শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি চীনকে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য আবাসিক হল নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীন সহযোগিতা প্রদান করছে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা এই কোর্স থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল সংযোগ দ্রুত বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

বাংলাদেশে পেপ্যাল সার্ভিস চালুর সম্ভাবনা: সুবিধা ও ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা

'চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত ইইউ'

মির্জা ফখরুল: জ্বালানি সংকটের সৃষ্টি নিয়ে উদ্বেগ প্রকাশ

লোডশেডিংয়ের অবসান কবে?

হাজারীবাগ থানার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার

ঢাবি সেন্টার ফর চায়না স্টাডিজে প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

পাবলিক ইন্টারেস্ট কোম্পানিগুলোকে সুশাসন কাঠামোর আওতায় আনার কাজ চলছে: বিএসইসি চেয়ারম্যান

এলএনজি বাজারে সংকট থাকতে পারে ২০২৭ সাল পর্যন্ত: আইইএ

জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

১০

ঐতিহাসিক জয় নারী হকি দলের

১১

সিরিজ নির্ধারণী ম্যাচে কাল মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলংকা নারী দল

১২

ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে নাটোরে গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা

১৩

রাউজানে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেফতার ২

১৪

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণের বার আটক, একজন গ্রেফতার

১৫

নারায়ণগঞ্জে মৎস্য ভবনের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

১৬

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার

১৭

মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

আধা ঘণ্টায় মাঠ ক্লিয়ার সরিষাবাড়ীতে ইউএনওর কঠোর পদক্ষেপ

১৯

নারায়ণগঞ্জের ভুইগড়ে ফের বাস দুর্ঘটনা: জননিরাপত্তায় প্রশ্ন

২০
Ad
Ad
Katha Expert